`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার হাসপাতাল সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
কক্সবাজার হাসপাতাল সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহরের হাসপাতাল সড়কে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার পৌরসভা। জনগুরুত্বপূর্ণ ও যানজটপ্রবণ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।


বিশেষ করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের আশপাশের ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও ভ্যান সরিয়ে দেওয়া হয়েছে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, স্বজন ও সাধারণ পথচারীদের চলাচল সহজ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


ফুটপাত ও সড়ক দখল করে দোকানপাট বসানোর কারণে অনেক সময় পথচারীদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হয়। এতে হাসপাতাল এলাকাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানজটের সৃষ্টি হয়। এসব সমস্যা কমাতে পর্যায়ক্রমে দখলমুক্ত অভিযান পরিচালনা করা হচ্ছে।


অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি দখলমুক্ত ফুটপাত ও সড়ক যাতে আবার দখল না হয়, সেদিকে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার এ তৎপরতায় হাসপাতাল সড়কে রোগী ও সাধারণ মানুষের চলাচল আরও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ কিশোর আটক

উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ কিশোর আটক