`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ইনানীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
ইনানীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


কোস্ট গার্ড স্টেশন ইনানী জানায়, শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে ওঠা সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।


আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এইচএসসির প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিতে জরুরি নির্দ

এইচএসসির প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিতে জরুরি নির্দ