`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
টেকনাফে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় দুই যুবকের মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের কেরুনতলী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মো. রুবেল (৩০) এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার মো. আরমান চৌধুরী (২৮)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল ও আরমান মোটরসাইকেলে করে গিলাতলী থেকে পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে টেকনাফমুখী একটি বালুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। গুরুতর আহত আরমানকে উখিয়া উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


পুলিশ জানায়, জব্দ করা ট্রাকটির মালিক উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কামাল উদ্দিন। দুর্ঘটনার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।


দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগস্টেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট

আগস্টেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট