`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কক্সবাজারে গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কক্সবাজারে গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের চান্দগাঁও থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মহিউদ্দিন শরীফকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল।


শুক্রবার (২ অক্টোবর) দিনগত রাত ১২টা ১৫ মিনিটে কক্সবাজার সদর থানার লাবণী বিচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মহিউদ্দিন শরীফ (২৫) চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা এলাকার মৃত নাদের প্রকাশ রফিকের ছেলে।


এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মহিউদ্দিনের কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারের পর মহিউদ্দিন শরীফকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
শেখ হাসিনা দেশে ফিরলে ‘ওয়েলকাম’, ন্যায়বিচার নিশ্চিত করা হব

শেখ হাসিনা দেশে ফিরলে ‘ওয়েলকাম’, ন্যায়বিচার নিশ্চিত করা হব