`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা পায়নি নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।


তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য গত ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রাখা হয়েছিল। তবে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় ওই সময়সীমা পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে।


আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন অনুষ্ঠিত হতে সাধারণত ৪৫ দিন সময় লাগে। এর বাইরে ভোটার তালিকা চূড়ান্ত ও মুদ্রণের জন্য আরও প্রায় দেড় মাস প্রয়োজন হয়। সব মিলিয়ে একটি নির্বাচন আয়োজনের জন্য প্রায় তিন মাসের প্রস্তুতির সময় দরকার।


তিনি বলেন, সরকারের অবস্থান স্পষ্ট না হওয়ায় এ বিষয়ে এখনই কোনো নির্দিষ্ট মন্তব্য করা সমীচীন হবে না।


রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ জানান, এখনো তফসিল নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ের কাছে অনুরোধ করা হয়েছে। তালিকা পাওয়ার পর তফসিল নিয়ে কমিশনে আলোচনা হবে।


জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে কী কী বিষয় পর্যালোচনা করা হবে, সে বিষয়ে বিস্তারিত কার্যপদ্ধতি (এসওপি) এখনো চূড়ান্ত হয়নি। অসংগতি এড়াতে এ বিষয়ে আরও কাজ করা হচ্ছে বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহা

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহা