`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সাতকানিয়ায় বন্যাদুর্গতদের জন্য সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প,

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
সাতকানিয়ায় বন্যাদুর্গতদের জন্য সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া। এ কর্মসূচির আওতায় প্রায় ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী দেওয়া হয়েছে।


বুধবার (১৫ জুলাই) আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে পাঁচজন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি দল দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা প্রদান করে। একই সঙ্গে ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।


এছাড়া বন্যাকবলিত মানুষের মধ্যে ১ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ১ হাজার প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়, যাতে পানিবাহিত রোগ প্রতিরোধে সহায়তা পাওয়া যায়।


সেনাবাহিনী জানায়, চলমান বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। বন্যার পর পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।


বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, কক্সবাজার জেলার অন্যান্য বন্যাকবলিত উপজেলাতেও পর্যায়ক্রমে এ ধরনের জনকল্যাণমূলক মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে।


সংস্থাটি আরও জানায়, দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ