`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে এপিবিএনের ৩৯৮ সদস্যকে একযোগে বদলি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
কক্সবাজারে এপিবিএনের ৩৯৮ সদস্যকে একযোগে বদলি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৩৯৮ সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। ১৬ ও ১৭ সেপ্টেম্বর পৃথক দুটি আদেশে তাদের কক্সবাজারের বিভিন্ন উপজেলা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়।


বদলি হওয়া সদস্যদের বেশিরভাগই টেকনাফের ১৬ এপিবিএনে কর্মরত ছিলেন। তবে বদলির আদেশে এর কারণ উল্লেখ করা হয়নি।


১৬ এপিবিএনের অধিনায়ক কাওসার সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি নিয়মিত বদলির অংশ। সম্প্রতি এপিবিএনের এক সদস্য মাদক-সংশ্লিষ্টতায় আটক হয়ে কারাগারে আছেন বলেও জানান তিনি।


প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইয়াবা পাচারের অভিযোগে এপিবিএনের কয়েকজন সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। এর আগে ইয়াবার বড় চালান পাচারের অভিযোগে এপিবিএনের এক সদস্য তার স্ত্রীসহ গ্রেপ্তার হন।


তবে ৩৯৮ সদস্যকে একযোগে বদলির সঙ্গে মাদক সম্পৃক্ততার কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে এপিবিএন কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এনসিপির সমাবেশে হামলা ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা করছে

এনসিপির সমাবেশে হামলা ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা করছে