`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচার, ডাম্পার জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচার, ডাম্পার জব্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচারের সময় একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়ার কালুরপাহাড় এলাকায় অভিযান চালিয়ে ডাম্পারটি জব্দ করা হয়।


বনবিভাগ সূত্রে জানা গেছে, উত্তর পুকুরিয়া এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। শুক্রবার ভোররাতে পাহাড় কেটে মাটি পাচারের খবর পেয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে বনবিভাগের একটি দল অভিযান চালায়। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করা হয়।


অভিযানে ওয়ালাপালং বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বনবিভাগের কর্মী আবদুল কায়ুম, ইসমাইল হোসেন, আলী আহম্মদ, ইলিয়াস হোসেন এবং রেঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।


উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, পাহাড় কাটা ও অবৈধভাবে মাটি পাচার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। বনভূমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে বনবিভাগ কঠোর অবস্থানে রয়েছে। পাহাড় কাটা ও মাটি পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিচয় নিয়ে নতুন রহস্য

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিচয় নিয়ে নতুন রহস্য