`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
টেকনাফে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫) ও বিজিবি। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


সোমবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচ গেটের পশ্চিম পাশের খালে অভিযান চালায় এসআরবি-১৫ ও ২ বিজিবির যৌথ দল। এ সময় ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার বাসিন্দা।


এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহের তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। এর ভিত্তিতে দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়।


একই দিন সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাটসংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালায় এসআরবি-১৫। সেখানে মাছ ধরার একটি ট্রলার থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. রিয়াজ (২৩) ও আতাউর রহমান (২৪) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।


এসআরবি-১৫ জানায়, গত ৩ আগস্ট থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১২০টি অভিযানে প্রায় ১৩ লাখ ৯৭ হাজার ৪২৭ পিস ইয়াবা, ৩ কেজি ক্রিস্টাল আইস, ৩০ দশমিক ৫ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, একটি বিদেশি এসএমজি, একটি এলজি, একটি ওয়ান শুটারগান ও ৩৪২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৪৬ জন অপহৃত ও পাচারকৃত ভিকটিম উদ্ধার এবং মোট ১৫৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তার তিন মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ছয় মাসে পুলিশের মনোবল ফিরেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পূর্ণ শক

ছয় মাসে পুলিশের মনোবল ফিরেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পূর্ণ শক