`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অন্তর্বাস বিতর্কের পর এবার ‘প্রেমিককে সামনে আনলেন কৃতি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
অন্তর্বাস বিতর্কের পর এবার ‘প্রেমিককে সামনে আনলেন কৃতি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অন্তর্বাস নিয়ে বিতর্কের মধ্যে এবার কথিত প্রেমিক কবীর বাহিয়ার সঙ্গে ছবি প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। এর মধ্যে একটি ছবিতে কবীর বাহিয়ার সঙ্গে দেখা যায় অভিনেত্রীকে।


ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে কৃতি শ্যানন ও কবীর বাহিয়ার প্রেমের গুঞ্জন রয়েছে। তবে সম্পর্কের বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে স্পষ্ট কোনো মন্তব্য করেননি কৃতি।


ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে বেশ কয়েকটি ছবি দিয়েছেন অভিনেত্রী। কোনো ছবিতে তাকে একা, কোনো ছবিতে বোন নুপুর শ্যাননের সঙ্গে এবং একটি ছবিতে কবীর বাহিয়ার সঙ্গে দেখা যায়। ধারণা করা হচ্ছে, কোথাও অবকাশযাপনে গিয়ে ছবিগুলো তুলেছেন তারা।


পোস্টের ক্যাপশনে কৃতি লিখেছেন, ‘কিছু স্মৃতি ক্যামেরাবন্দী করলাম; আর অনেক মুহূর্ত বেঁচে নিলাম।’


এই পোস্টের পর নতুন করে আলোচনায় এসেছেন কৃতি ও কবীর। সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা ও বিতর্ককে পাশ কাটিয়ে নিজের মতো করে জীবন উপভোগ করছেন—এমন ইঙ্গিতই তার পোস্টে পাওয়া যাচ্ছে।


এর আগে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কৃতির পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়। বিজ্ঞাপনটিতে তার পরনে ছিল আইভরি রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজ, কেপের মতো শ্রাগ ও ড্রেপ করা স্কার্ট। উৎসবকে আধুনিকভাবে উপস্থাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপনটি তৈরি করা হলেও পোশাক নিয়ে দর্শকদের একাংশের সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।


এদিকে গত ১৪ আগস্ট ওটিটিতে মুক্তি পেয়েছে কৃতি অভিনীত ‘ককটেল ২’। সিনেমাটিতেও কৃতির সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা। মুক্তির পর ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনা দেখা যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে নিষেধাজ্ঞা আপাতত বহ

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে নিষেধাজ্ঞা আপাতত বহ