`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০টি শিল্প গ্রুপের দেশে-বিদেশে থাকা প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।


বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এ তথ্য জানান।


তিনি বলেন, যৌথ তদন্তের আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেশের অভ্যন্তরে থাকা প্রায় ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এছাড়া বিদেশে থাকা আরও ১৯ হাজার কোটি টাকার সম্পদও জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৬ হাজার কোটি টাকা।


বিএফআইইউ প্রধান জানান, দেশ থেকে পাচার হওয়া সম্পদ উদ্ধারে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তার ভাষায়, বছরের শেষ নাগাদ এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির খবর দেওয়া সম্ভব হতে পারে।


তিনি আরও বলেন, দল বা মতের ভিত্তিতে নয়, সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। অন্তর্বর্তী সরকারের কোনো ব্যক্তি জড়িত থাকলেও তদন্তের আওতায় আনা হবে।


অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনা পরিবারের পাশাপাশি ১০টি শিল্প গ্রুপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগ তদন্তে একটি যৌথ তদন্ত দল কাজ করছে। তদন্তাধীন গ্রুপগুলোর মধ্যে রয়েছে এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, নাসা, বসুন্ধরা, ডা. ইকবালের প্রিমিয়ার, সিকদার এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের আরামিট গ্রুপ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিমন্ত্রীকে নিয়ে প্রতিবেদন উধাও, সাইবার হামলার দাবি চ্যান

প্রতিমন্ত্রীকে নিয়ে প্রতিবেদন উধাও, সাইবার হামলার দাবি চ্যান