`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মহেশখালীতে ১ হাজার ৪৭২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
মহেশখালীতে ১ হাজার ৪৭২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৪৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) গভীর রাতে হোয়ানক ইউনিয়নের পদ্মাপুকুর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সোলতানের সার্বিক দিকনির্দেশনায় কালারমারছড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাজু আহমেদ গাজীর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা এলাকার বাসিন্দা রিপন (৩২)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১ হাজার ৪৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


ওসি মো. আব্দুস সোলতান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মহেশখালীকে মাদকমুক্ত রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানের প্রশংসা করে মাদকের অর্থদাতা, সরবরাহকারী ও মূল হোতাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, উপকূলীয় নৌপথে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা গেলে মাদক পাচার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহেশখালীতে চীনা কোম্পানির ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে নী

মহেশখালীতে চীনা কোম্পানির ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে নী