`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযানে ২৪ জেলে আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযানে ২৪ জেলে আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ অভিযানে ২৪ জন জেলেকে আটক করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বহিঃনোঙ্গরে অবস্থানরত ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি করা হয়।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সমুদ্র বন্দর, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস সোনাদিয়া, উচ্চগতির একাধিক বোট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দিশারী-০৭ অংশ নেয়। এ সময় কোস্ট গার্ড ও নৌবাহিনীর আভিযানিক দল এবং বন্দর ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।


অভিযানকালে চট্টগ্রাম বহিঃনোঙ্গর ও কর্ণফুলী চ্যানেলে বাণিজ্যিক জাহাজ ও লাইটারের নিরাপদ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জাহাজে ছিঁচকে চুরি প্রতিরোধে অবৈধভাবে স্থাপন করা বিভিন্ন ধরনের জাল শনাক্ত করে অপসারণ করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব জালের কারণে নৌযান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল।


তল্লাশির সময় বহিঃনোঙ্গরে অবৈধভাবে অবস্থানরত ৫০টির বেশি ফিশিং বোটে অভিযান চালিয়ে ২৪ জন জেলেকে আটক করা হয়। পরে বন্দর ম্যাজিস্ট্রেট আটক প্রত্যেককে ৩০ দিন করে কারাদণ্ড প্রদান করেন।


কোস্ট গার্ড জানিয়েছে, চট্টগ্রাম বন্দর ও এর বহিঃনোঙ্গরে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ এবং লাইটারের নিরাপদ চলাচল নিশ্চিত করা, সামুদ্রিক বাণিজ্য সচল রাখা এবং অবৈধ জাল স্থাপন, চুরি ও অন্যান্য অপতৎপরতা প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে নিয়মিত অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
মহেশখালী চ্যানেলে বালু উত্তোলনে হাইকোর্টের ৪ মাসের নিষেধাজ্ঞ

মহেশখালী চ্যানেলে বালু উত্তোলনে হাইকোর্টের ৪ মাসের নিষেধাজ্ঞ