`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী ‘গলাকাটা মোবারক’ আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী ‘গলাকাটা মোবারক’ আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ মোবারক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয়ভাবে তিনি ‘গলাকাটা মোবারক’ নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।


মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। একপর্যায়ে অস্ত্রসহ মোবারককে আটক করা হয়।


স্থানীয়দের দাবি, মোবারক এলাকায় ‘গলাকাটা মোবারক’ নামে পরিচিত। তিনি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবেও পরিচিত বলে জানান তারা।


ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মোবারক নামে একজনকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার বিজিবির অভিযানে ১১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

কক্সবাজার বিজিবির অভিযানে ১১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক