`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আবেগঘন বার্তায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
আবেগঘন বার্তায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান তিনি।


খোলা চিঠিতে মেসি বলেন, জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য অত্যন্ত কষ্টের। তবে দীর্ঘ সময় ভেবেচিন্তে তিনি মনে করছেন, এখনই বিদায় নেওয়ার সময় এসেছে।


মেসি জানান, আর্জেন্টিনার জার্সির জন্য তিনি সবসময় নিজের সর্বোচ্চটা দিয়েছেন। শুধু শেষ কয়েক বছর নয়, পুরো ক্যারিয়ারজুড়েই দেশের মানুষকে আনন্দ দেওয়া এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইনদের গর্বিত করার লক্ষ্য নিয়ে খেলেছেন তিনি।


তিনি বলেন, জাতীয় দলের হয়ে খেলতে তিনি ভালোবাসতেন এবং সবসময় ভালোবাসবেন। তবে নতুন প্রজন্মের অনেক প্রতিভাবান ফুটবলার উঠে আসছেন, যারা জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ার যোগ্য।


দীর্ঘ প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে সমর্থকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান মেসি। তিনি বলেন, এখন থেকে দলের একজন সমর্থক হিসেবে মাঠের বাইরে থেকে আর্জেন্টিনাকে উৎসাহ ও সমর্থন দিয়ে যাবেন।


পরিবার, কোচ, সতীর্থ ও জাতীয় দলের সঙ্গে কাজ করা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, এই দীর্ঘ যাত্রার অসংখ্য স্মৃতি ও অবিস্মরণীয় মুহূর্ত তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন।


সবশেষে আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে মেসি বলেন, তাঁর সতীর্থদের সঙ্গে দেশের মানুষের স্বপ্নের মুহূর্ত উপহার দিতে পারার শান্তি ও গর্ব নিয়েই তিনি বিদায় নিচ্ছেন। এগিয়ে যাও আর্জেন্টিনা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামুতে অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

রামুতে অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার