`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় আইনের কোনো ব্যত্যয় হয়েছে কি না, তা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তদন্তে আইন লঙ্ঘন বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।


রোববার (১৮ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানের সময় তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে ‘এই ধর, ধর, ধর’ বলতে শোনা যায়।


প্রতিমন্ত্রী নিজেও তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। পরে সেটি সরিয়ে নেওয়া হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাঁর অস্ত্র প্রদর্শন নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।


ইশরাক হোসেন দাবি করেন, তাঁর হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি বৈধ। তিনি কাউকে অস্ত্র দেখিয়ে ভয় দেখাননি কিংবা গুলি করেননি বলেও জানান। তাঁর ভাষ্য, ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ ও ঘণ্টিঘর এলাকায় মাদক ব্যবসার বিষয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে অভিযোগ জানিয়েছিলেন। পুলিশকে বিষয়টি অবহিত করেও কার্যকর পদক্ষেপ না পাওয়ায় তিনি নিজেই মাদকবিরোধী অভিযানে অংশ নেন বলে দাবি করেন প্রতিমন্ত্রী।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ব্যাটিং ধসে এক ম্যাচ আগেই সিরিজ হার বাংলাদেশের

ব্যাটিং ধসে এক ম্যাচ আগেই সিরিজ হার বাংলাদেশের