`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
কক্সবাজারে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কর্মসূচির উদ্বোধনের পর কক্সবাজার বাস টার্মিনাল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি টার্মিনালের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে বাস টার্মিনালে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে সড়কে চলাচলের নিয়মকানুন, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ যাতায়াতের বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবদু ছাত্তার, কক্সবাজার বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ কামরুজ্জামান, ট্রাফিক পুলিশের কর্মকর্তা জানে আলম ভূঁইয়া, নিসচা কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন কিশোর, সাধারণ সম্পাদক হাকিম আলী, উপদেষ্টা নুরুল ইসলাম হেলালী ও মোয়াজ্জেম হোসাইন সাকিল, সহসভাপতি নুরুল আমিন ও আমিরুল ইসলাম দুলু এবং সাংবাদিক শামসুল হক শারেক ও মোর্শেদুর রহমান খোকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়কে আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরতেই এসব কর্মসূচির আয়োজন করা হয়। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন আয়োজকেরা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে ২০ খুনের রহস্য অমীমাংসিত, বাড়ছে মাদক মামলা

কক্সবাজারে ২০ খুনের রহস্য অমীমাংসিত, বাড়ছে মাদক মামলা