`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে ৭০ লাখ টাকার ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
টেকনাফে ৭০ লাখ টাকার ১৪ হাজার পিস ইয়াবা জব্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।


সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ থানার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা নদীতে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


মাদকদ্রব্যের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৈরী আবহাওয়ায় মহেশখালী এলএনজি টার্মিনালে সরবরাহ ব্যাহত, বাড়ছ

বৈরী আবহাওয়ায় মহেশখালী এলএনজি টার্মিনালে সরবরাহ ব্যাহত, বাড়ছ