`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নাইক্ষ্যংছড়িতে ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
নাইক্ষ্যংছড়িতে ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবির অধীন ফুলতলী বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৪৮/১ এস থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে শিলেরঝিড়ি এলাকায় অভিযান চালায়।


বিজিবি জানায়, সেখানে কয়েকজন চোরাকারবারিকে অবস্থান করতে দেখে টহলদল ধাওয়া করলে তারা একটি নীল রঙের প্লাস্টিকের বস্তা ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে পাঁচ কাটে থাকা ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’