`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

দায়িত্ব নিয়ে প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শুরু করলেন দাপ্তরিক কার্যক্রম

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
দায়িত্ব নিয়ে প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শুরু করলেন দাপ্তরিক কার্যক্রম ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।


মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্ব পালন শুরু করেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস। বঙ্গভবনে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে তার দাপ্তরিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।


এর আগে, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।


দায়িত্ব গ্রহণের পর রোববার তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে রাজধানীতে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ১০ শ্রমিক