`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ এর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদানের নতুন তারিখ ঘোষণা করেছে সরকার। আগামী ১ অক্টোবর ২০২৬ সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন নির্বাচিত শিক্ষকেরা।


রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদানের পর তাদের পদায়ন করা হবে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।


এর আগে গত ১ আগস্ট মন্ত্রণালয় জানিয়েছিল, সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের যোগদান ২৯ অক্টোবর শুরু হবে। তবে নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে যোগদানের তারিখ এগিয়ে আনা হয়েছে।


এদিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আগস্ট মাসেই যোগদান ও পদায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রোববারও রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীদের দাবি, নিয়োগ বিধিমালা অনুযায়ী দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের লিখিত প্রজ্ঞাপন জারি করতে হবে।


মন্ত্রণালয় জানিয়েছে, ১ অক্টোবর যোগদানের পর সংশ্লিষ্ট প্রার্থীদের বিদ্যালয়ে পদায়ন এবং পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স