`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবি, প্রাণ গেল দুই জেলের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবি, প্রাণ গেল দুই জেলের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।


নিহত জেলেরা হলেন ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। এখনো নিখোঁজ রয়েছেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।


স্থানীয়রা জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলার নিয়ে কয়েকজন জেলে গত মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। পরে স্থানীয় জেলেরা ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ নুরুল আলম ও মুহিব উল্লাহকে উদ্ধারে জেলেরা অভিযান চালিয়ে যাচ্ছেন।


তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভোর ৪টার দিকে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারটি। কয়েকজন জেলে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন। পরে তাদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড