`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ জামিনের বিষয়ে বাংলাদেশ সরকার তার জামিন আদেশ বাতিলের জন্য দুবাইয়ে একটি ল ফার্ম (আইনি পরামর্শক প্রতিষ্ঠান) নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ দুবাই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে সরকার জানতে পেরেছে। এ বিষয়ে দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে এবং আদালতের আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে।


তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।


জানা গেছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হন। দুবাই পুলিশ ও ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয় এবং গত ১২ জুন এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়।


অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া নিয়ে দুবাই আদালতে শুনানি শেষে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়।


জামিনের শর্ত অনুযায়ী, বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহা

কক্সবাজারসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহা