`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
কক্সবাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. হোছন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, হোছন শহরের শীর্ষ ছিনতাইকারীদের একজন।


বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ছাত্তার ঘোনা পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, রাত্রিকালীন মোবাইল থ্রি ডিউটি পালনকালে এসআই মিঠুন পালিত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কয়েকজন ছিনতাইকারী পাহাড়তলী এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছে। পরে পুলিশ পরিদর্শক সোমেন কুমার বড়ুয়া, এসআই রিয়াদসহ একটি দল সেখানে অভিযান চালায়।


পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হোছনকে আটক করা হয়। পরে তার হেফাজত ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেলে যাওয়া স্থানে তল্লাশি চালিয়ে দেশীয় লোহার তৈরি তিনটি ছুরি উদ্ধার ও জব্দ করা হয়।


সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তার হোছনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিচয় নিয়ে নতুন রহস্য

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিচয় নিয়ে নতুন রহস্য