`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বিজিবি মহাপরিচালক জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে।


এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত আইজিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


সোমবার রাতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মামলায় প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, জেনারেল আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন বলে তারা জানতে পেরেছেন।


চিফ প্রসিকিউটর বলেন, ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে তারা আশাবাদী। পর্যায়ক্রমে দেশের বাইরে অবস্থানরত মামলার অন্য পলাতক আসামিদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।


ট্রাইব্যুনালের চিঠিতে ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, তানজিদের সেঞ্চুরিতে মুগ্ধ ক্রিকে

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, তানজিদের সেঞ্চুরিতে মুগ্ধ ক্রিকে