`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

শরীর নিয়ে মন্তব্য, বিতর্ক এড়িয়ে কাজে মনোযোগী তামান্না

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
শরীর নিয়ে মন্তব্য, বিতর্ক এড়িয়ে কাজে মনোযোগী তামান্না ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার গায়ের রং ও শারীরিক গড়ন নিয়ে অভিনেতা আন্নু কাপুরের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলেও বিষয়টি নিয়ে ভাবতে চান না তামান্না। সমালোচনা ও বিতর্ক এড়িয়ে অভিনয় এবং নতুন কাজেই মনোযোগ দিতে চান তিনি।


সম্প্রতি এনডিটিভি প্রফিটের ‘ইগনাইট’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন তামান্না। সেখানে নিজের অভিনয়জীবনের বর্তমান পর্যায়ে চরিত্র নির্বাচনের মাধ্যমে দর্শকের কাছে ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছেন কি না, সে প্রশ্নেরও জবাব দেন তিনি।


তামান্না বলেন, একজন সৃজনশীল মানুষের জন্য মনোযোগ দিয়ে শোনা গুরুত্বপূর্ণ। তবে কোন বিষয় গ্রহণ করতে হবে আর কোনটি এড়িয়ে যেতে হবে, তা বোঝাও জরুরি। এ ধরনের মন্তব্যকে গুরুত্ব দিতে শুরু করলে সামনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে বলে মনে করেন তিনি।


অভিনেত্রীর ভাষ্য, তিনি এসব বিষয় দেখেন না; বরং নিজের কাজ, সৃজনশীলতা ও অভিনয়জীবন নিয়েই ভাবেন। নিজের কাজকে একধরনের সেবা হিসেবে দেখেন বলেও জানান তামান্না।


গত বছর ইউটিউবার শুভঙ্কর মিশ্রর একটি পডকাস্টে তামান্নার ‘আজ কি রাত’ গানের একটি ক্লিপ নিয়ে কথা বলার সময় তার শরীরের রং ও সৌন্দর্য নিয়ে মন্তব্য করেন আন্নু কাপুর। তার মন্তব্যের ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়। অনেকেই এটিকে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী মন্তব্য বলে অভিহিত করেন।


এদিকে, তামান্নাকে সর্বশেষ দেখা গেছে ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমায়। সামনে বালাজি মোশন পিকচার্সের ‘রাগিণী এমএমএস ৩’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে আরও অভিনয় করছেন জুনায়েদ খান। ২০২৭ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


সূত্র: এনডিটিভি


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭