`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

১২ দিনে রেমিট্যান্সে প্রায় ১৫০ কোটি ডলার, প্রবাহ বেড়েছে ৪২ শতাংশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
১২ দিনে রেমিট্যান্সে প্রায় ১৫০ কোটি ডলার, প্রবাহ বেড়েছে ৪২ শতাংশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চলতি আগস্টের প্রথম ১২ দিনে দেশে প্রায় ১৫০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ১২ আগস্ট পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪৯ কোটি ৯০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪২ দশমিক ২ শতাংশ বেশি।


গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ৪০ লাখ ডলার। শুধু ১২ আগস্ট একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ১০ লাখ ডলার।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৩৫ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৩৫৩ কোটি ২০ লাখ ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ ২৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামগ্রিক বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ইতিবাচক প্রভাব পড়ছে। রেমিট্যান্স বৃদ্ধির এই প্রবণতা অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবেও বিবেচিত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে নৌকাডুবি, নিউজিল্যান্ড পরিবারের কিশোর নিখোঁজ

কক্সবাজারে নৌকাডুবি, নিউজিল্যান্ড পরিবারের কিশোর নিখোঁজ