`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
উখিয়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে মাদক মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।


বুধবার (১৫ জুলাই) রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার র‌্যাব-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদক মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক পরোয়ানাভুক্ত আসামি কুতুপালং ক্যাম্প এলাকায় আত্মগোপনে রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তার আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।


তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও নিজস্ব সোর্সের সহায়তায় বুধবার রাত ৯টা ১০ মিনিটে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় সাজাপ্রাপ্ত আসামি হামিদ মোস্তফা ওরফে ফুক্কা (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৪৬-এর বাসিন্দা।


র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বাংলাদেশের বোলিং তোপে ১৪১ রানে অলআউট জিম্বাবুয়ে

বাংলাদেশের বোলিং তোপে ১৪১ রানে অলআউট জিম্বাবুয়ে