`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ কারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ কারবারি আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।


বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া।


অভিযানকালে সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের ৪০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকসহ একজনকে আটক করা হয়।


কোস্ট গার্ড জানায়, জব্দ করা মাদক ও ইজিবাইক এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ টমটমের দখলে পর্যটন নগরী কক্সবাজার

অবৈধ টমটমের দখলে পর্যটন নগরী কক্সবাজার