`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মায়ানমারে পাচারের সময় রাসায়নিক সার জব্দ, ৩ পাচারকারী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
মায়ানমারে পাচারের সময় রাসায়নিক সার জব্দ, ৩ পাচারকারী আটক ছবির ক্যাপশন:
ad728

চোরাচালান রোধে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ রাসায়নিক সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রামের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের একটি দল দবিরখাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা, অর্থাৎ ১১ হাজার কেজি রাসায়নিক সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক ও তিন পাচারকারীকে আটক করা হয়।


জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ১০ শ্রমিক