`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে লাবণী সৈকতে বিশুদ্ধ পানির ব্যবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে লাবণী সৈকতে বিশুদ্ধ পানির ব্যবস্থা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে কক্সবাজারের লাবণী সমুদ্রসৈকতে পর্যটক ও সাধারণ মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এ উপলক্ষে সৈকত এলাকায় স্থাপিত আধুনিক পানি শোধনাগারের উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লাবণী সমুদ্রসৈকতে আয়োজিত এক অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার যৌথভাবে পানি শোধনাগারটির উদ্বোধন করেন।


সংশ্লিষ্টরা জানান, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিবছর বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটে। তবে সৈকত এলাকায় পর্যাপ্ত নিরাপদ পানীয় জলের ব্যবস্থা না থাকায় পর্যটকদের দীর্ঘদিন ধরে নানা ভোগান্তির মুখে পড়তে হতো।


এ ছাড়া বঙ্গোপসাগর সংলগ্ন কক্সবাজারের অধিকাংশ এলাকায় ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা ও আয়রনের উপস্থিতির কারণে অনেক ক্ষেত্রে পানি সরাসরি পানযোগ্য নয়। পর্যটক ও স্থানীয় জনগণের এই সমস্যা বিবেচনায় নিয়ে কক্সবাজার জেলা পুলিশের মাধ্যমে বিষয়টি বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হয়।


এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এবং কক্সবাজার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সার্বিক সহযোগিতায় লাবণী সৈকতে আধুনিক পানি শোধনাগারটি স্থাপন করা হয়েছে।


উদ্বোধনের পর থেকে লাবণী সৈকতে আগত পর্যটক ও সাধারণ মানুষ বিনামূল্যে শোধিত ও নিরাপদ সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবেন। এতে বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের পানীয় জলের সংকট অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


সংশ্লিষ্টদের মতে, পর্যটকদের মৌলিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সৈকত এলাকায় নিরাপদ পানির এই ব্যবস্থা কক্সবাজারের পর্যটনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে পর্যটনকেন্দ্রিক অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও এ ধরনের জনবান্ধব উদ্যোগ সম্প্রসারণের প্রত্যাশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রদল নেতার

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রদল নেতার