`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

প্রথম সপ্তাহেই ৫৭৭ কোটি রুপি আয়ে রজনীকান্তের ‘জেলার ২’র রেকর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
প্রথম সপ্তাহেই ৫৭৭ কোটি রুপি আয়ে  রজনীকান্তের ‘জেলার ২’র রেকর্ড ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়া দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি। ২০২৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট ‘জেলার’-এর সিকুয়েলটি দর্শকদের ইতিবাচক সাড়ার পাশাপাশি আয়ের দিক থেকেও এগিয়ে রয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রথম সপ্তাহের আয় নিয়ে সর্বকালের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার তালিকায় চতুর্থ স্থান দখল করেছে ‘জেলার ২’। এ ক্ষেত্রে ছবিটি ছাড়িয়ে গেছে মণি রত্নমের ‘পোনিয়িন সেলভান-১’ ও লোকেশ কানাগরাজের ‘কুলি’র মতো সিনেমাকে।


বাণিজ্য বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ভারতে সিনেমাটির নিট আয় ৩১৭ কোটি ২০ লাখ রুপি। দেশটিতে মোট আয় হয়েছে ৩৭১ কোটি ৪৫ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ২০৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি।


এই আয় নিয়ে ২০২৬ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবির অবস্থানে রয়েছে ‘জেলার ২’। তালিকার শীর্ষে আছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, যার আয় ১ হাজার ৮১৩ কোটি রুপি। এ ছাড়া ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ ৫৬০ কোটি, ‘হনুমান অংশ’ ৪৫১ কোটি এবং ‘বর্ডার ২’ ৪৫০ কোটি রুপি আয় করেছে।


২০২৩ সালে পরিচালক নেলসন দিলীপকুমার ও রজনীকান্তের জুটিতে মুক্তি পেয়েছিল ‘জেলার’। এবারও এই জুটির সিনেমাটি প্রযোজনা করেছে সান পিকচার্স। প্রযোজক কালানিধি মারান।


রজনীকান্তের পাশাপাশি আগের কিস্তির অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন রম্যা কৃষ্ণান, মির্না ও ঋত্বিক। নতুন করে যুক্ত হয়েছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরাজ ভেঞ্জারামুডু ও বিদ্যা বালান।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারের হোটেল বাথরুমে নারীর গলাকাটা মরদেহ

কক্সবাজারের হোটেল বাথরুমে নারীর গলাকাটা মরদেহ