`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রামুতে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
রামুতে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: পলাতক আসামি মো. হোসেন ওরফে মনির আহমদ।
ad728

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. হোসেন ওরফে মনির আহমদকে (৪৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।


মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়াপাং পাহাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে আলী মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।


এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।


গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসিএ আইন বাতিলের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

ইসিএ আইন বাতিলের দাবিতে কক্সবাজারে মানববন্ধন