`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫২ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫২ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাড়িয়ার চর ব্রিজে সংস্কারকাজের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে কুমিল্লার বুড়িচং থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ৫২ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন রোগী ও বিদেশগামী যাত্রীরা।


সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আষাড়িয়ার চর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার বেলা ১১টা থেকে সংস্কারকাজ শুরু হয়। কাজের সময় মহাসড়কের একটি লেন বন্ধ রেখে অন্য লেন দিয়ে যানবাহন চলাচল করায় ধীরে ধীরে যানজট বাড়তে থাকে। রাতের দিকে অতিরিক্ত যানবাহনের চাপে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।


যানজটের কারণে অনেক বিদেশগামী যাত্রী নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছানো নিয়ে উদ্বেগে পড়েছেন। অনেক যাত্রী যানবাহন থেকে নেমে সিএনজি ও অটোরিকশায় করে ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করছেন। তবে এ সুযোগে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন যাত্রীরা।


কুমিল্লা থেকে একজন বিদেশগামী যাত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়া মনির হোসেন বলেন, যানজটের কারণে কয়েক ঘণ্টায় অল্প পথ অতিক্রম করা সম্ভব হয়েছে। নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছানো নিয়েও শঙ্কায় রয়েছেন তিনি।


এদিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় কয়েক ঘণ্টা ধরে আটকে থাকা যাত্রীরা চরম ভোগান্তির কথা জানিয়েছেন। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকায় শিশু ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন।


হাইওয়ে পুলিশ জানিয়েছে, আষাড়িয়ার চর ব্রিজ এলাকায় সংস্কারকাজের কারণেই মূলত এ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং যানজট নিয়ন্ত্রণে পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টেকনাফের এফডিএমএন ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, গুলি,

টেকনাফের এফডিএমএন ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, গুলি,