`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে মানবপাচারের অপচেষ্টা ভণ্ডুল, ১৭ জন উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
টেকনাফে মানবপাচারের অপচেষ্টা ভণ্ডুল, ১৭ জন উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।


গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৫, সিপিসি-১-এর একটি দল জানতে পারে, সংঘবদ্ধ একটি মানবপাচারকারী চক্র মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজনকে দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বসতবাড়িতে জড়ো করেছে।


শ্বাসরুদ্ধকর অভিযান


তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে ওই বাড়িতে অভিযান চালায় এসআরবি-১৫-এর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়।


পরে উপস্থিত সাক্ষীদের সামনে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৭ জন পুরুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।


উদ্ধার হওয়া ব্যক্তিরা যেসব এলাকার


এসআরবি-১৫ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে বান্দরবানের লামা এবং কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফ এলাকার বাসিন্দা রয়েছেন।


পাচারের উদ্দেশ্য


প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এবং জবরদস্তিমূলক শ্রমে নিয়োজিত করার ফাঁদে ফেলে এসব ব্যক্তিকে সমুদ্রপথে বিদেশে পাচারের জন্য ওই বাড়িতে জড়ো করা হয়েছিল।


পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত


অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং তৎপরতা জোরদার করেছে এসআরবি-১৫।


উদ্ধার হওয়া ১৭ জনকে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯