`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিল ফিশিং বোট, ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিল ফিশিং বোট, ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ইঞ্জিন বিকল হয়ে কয়েকদিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


বুধবার (১৫ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ জুলাই ‘এফবি মা-২’ নামের একটি ফিশিং বোট ১৯ জন জেলেকে নিয়ে হাতিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। ১৩ জুলাই থেকে বোটটির ইঞ্জিন বিকল হয়ে এটি সমুদ্রে ভাসতে থাকে। দুই দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় এসে বুধবার সকাল ১০টার দিকে বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডকে বিষয়টি জানাতে সক্ষম হন।


খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর এবং অপারেশন ‘সুরক্ষা’-য় নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।


উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


কোস্ট গার্ড জানায়, সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা তাদের নিয়মিত দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও কয়েক দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কয়েকটি নদীর পানি বাড়ছ

আরও কয়েক দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কয়েকটি নদীর পানি বাড়ছ