`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে ‘এফবি নিশান-২’ নামের একটি ফিশিং বোট ১৮ জন জেলেসহ মাছ আহরণ শেষে ফেরার পথে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে।


দুপুর ১টার দিকে বোটের এক জেলে মালিককে ফোন করে বিষয়টি জানালে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ সহায়তা চান। পরে কোস্ট গার্ড বিষয়টি জানতে পেরে উদ্ধার অভিযান শুরু করে।


সমুদ্রে টহলে থাকা কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা ঘটনাস্থলে পৌঁছে বিকল বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়।


পরে জেলেদের বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও সমুদ্র এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাইক্ষ্যংছড়িতে ৬ রাবার শ্রমিক অপহরণের ঘটনায় পরিকল্পনাকারী গ্

নাইক্ষ্যংছড়িতে ৬ রাবার শ্রমিক অপহরণের ঘটনায় পরিকল্পনাকারী গ্