`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। দলটির মধ্যে অনুতপ্ত হওয়ার কোনো মনোভাব নেই বলেও মন্তব্য করেন তিনি।


মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা।


বিদেশে ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের নাগরিকদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে সরকার।


তিনি আরও বলেন, প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতেই শেখ হাসিনাকে দেশে ফেরত চায় ঢাকা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
২৬ অক্টোবর থেকে মহানগর এক্সপ্রেসে কক্সবাজার যেতে পারবেন কুমি

২৬ অক্টোবর থেকে মহানগর এক্সপ্রেসে কক্সবাজার যেতে পারবেন কুমি