`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে অবকাশে বিদ্যা সিনহা মিম, নজর কাড়ল ছবি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
কক্সবাজারে অবকাশে বিদ্যা সিনহা মিম, নজর কাড়ল ছবি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজারের সৌন্দর্যে মুগ্ধ হন অনেকেই। অবসর পেলেই নীল জলরাশি আর বিস্তীর্ণ বালিয়াড়ির টানে সেখানে ছুটে যান ভ্রমণপিপাসুরা। শোবিজ তারকারাও এর ব্যতিক্রম নন। অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের কাছেও কক্সবাজার যেন দ্বিতীয় বাড়ি।


প্রায়ই অবকাশ যাপনে কক্সবাজারে যান মিম। শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক পেজে সেখানকার একগুচ্ছ ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, কোনো একটি রিসোর্টে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।


ছবিতে মিমের পরনে ছিল অফ-হোয়াইট রঙের ঢিলেঢালা কুর্তি ও হালকা হলুদ রঙের ফুলেল নকশার পায়জামা। স্বাচ্ছন্দ্যপূর্ণ পোশাক ও সাধারণ সাজে ধরা দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনেও ফুটে উঠেছে কক্সবাজারের প্রতি তাঁর ভালো লাগা। মিম লিখেছেন, ‘যেখানে (কক্সবাজার) গেলে মনে হয়, ঘরেই আছি।’


অভিনেত্রীর এই মন্তব্যে কক্সবাজারের প্রতি তাঁর বিশেষ টানের বিষয়টি উঠে এসেছে। ব্যস্ত জীবনের ক্লান্তি দূরে সরিয়ে সেখানে নির্ভার সময় কাটাতেই যেন বারবার ফিরে যান তিনি।


ছবিগুলো প্রকাশের চার ঘণ্টার মধ্যে সাড়ে চার হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য করেছেন শতাধিক অনুসারী। কেউ মিমকে নিজের অন্যতম প্রিয় অভিনেত্রী বলে উল্লেখ করেছেন, আবার কেউ তাঁর স্বাভাবিক সাজের প্রশংসা করেছেন। একজন মন্তব্যে লিখেছেন, ‘ন্যাচারাল মেকআপ দারুণ, এটাই চালিয়ে যান।’ ছবিগুলো কোন হোটেলে তোলা, তা জানতে চেয়েও মন্তব্য করেছেন অনেকে।


এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন মিম। সম্প্রতি আলভী আহমেদ পরিচালিত ‘জীবন অপেরা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন শরিফুল রাজ। তবে সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর