`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

জুলাই আন্দোলনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে নেওয়া হবে ব্যবস্থা: ডিবিপ্রধান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
জুলাই আন্দোলনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে নেওয়া হবে ব্যবস্থা: ডিবিপ্রধান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।


বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ডিবি কার্যালয়ে অনলাইন জুয়াবিরোধী বিশেষ অভিযানের সাফল্য তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


ডিবি প্রধান জানান, জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট মোট ৫৯টি মামলা বর্তমানে মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। প্রতিটি মামলার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে। তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি ১৫ দিন পরপর এসব মামলার অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি পুলিশ সদরদপ্তরেও মামলাগুলো তদারকির জন্য একটি পৃথক মনিটরিং সেল কাজ করছে।


তিনি বলেন, প্রতিটি মামলার তথ্য-উপাত্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। কোনো অবস্থাতেই নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না। একই সঙ্গে কেউ যদি মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে থাকে, তবে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদ সম্মেলনে অনলাইন জুয়াবিরোধী অভিযানের অগ্রগতিও তুলে ধরা হয়। ডিবি জানায়, সাম্প্রতিক এক অভিযানে অবৈধ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রায় সাড়ে ছয় হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট-সংবলিত সিম কার্ড জব্দ করা হয়। তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, অনলাইন জুয়ার আর্থিক লেনদেনে এসব সিম ব্যবহার করা হচ্ছিল।


ডিবি জানিয়েছে, অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট আর্থিক অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: যুক্তরাষ্

শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: যুক্তরাষ্