`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফ থেকে গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফ থেকে গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ফেনীর আলোচিত চারটি অপহরণ মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


র‌্যাব-১৫ জানায়, গ্রেপ্তার হওয়া আসামির নাম মিন্টু (২৫)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মা পাড়া এলাকার বাসিন্দা এবং ফেনীর চাঞ্চল্যকর চার অপহরণ মামলার এজাহারভুক্ত ৭ নম্বর পলাতক আসামি।


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অপহরণ, জোরপূর্বক আদায়, চাঁদাবাজি, মারধর ও চুরি সংক্রান্ত একটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।


র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনীর আলোচিত অপহরণ মামলার মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
হাসিনাকে সেদিন ভারতে পৌঁছে দেন যারা, প্রকাশ্যে এলো নতুন তথ্য

হাসিনাকে সেদিন ভারতে পৌঁছে দেন যারা, প্রকাশ্যে এলো নতুন তথ্য