`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন এবং তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, আগুন লাগার সময় নিহতরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা বের হতে পারেননি।


প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত ছয় বাংলাদেশি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা।


অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে।


এদিকে, নিহত ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা: শিরোপা নির্ধারণে নজরে থা

বিশ্বকাপ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা: শিরোপা নির্ধারণে নজরে থা