`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

স্বর্ণের দাম ভরিপ্রতি বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
স্বর্ণের দাম ভরিপ্রতি বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশের বাজারে টানা তৃতীয় দফায় বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।


শনিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। নতুন এই মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৩৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।


স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ায় বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার