`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তিশা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তিশা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঢাকার একটি আদালতে শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।


এর আগে গত ১২ জুলাই আদালত তানজিন তিশাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।


মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, তিনি প্রতিষ্ঠানটি থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন এবং শাড়িটির প্রচারণা করার পাশাপাশি মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন।


কিন্তু পরবর্তীতে শাড়িটির মূল্য পরিশোধ না করে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়।


মামলা দায়েরের পর আদালত বিষয়টি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন। পরে ডিবির তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হলে আদালত তা আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।


বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে শুনানি শেষে আদালত তাকে জামিন প্রদান করেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে ফের তীব্র গ্যাস সংকট, এলএনজি কার্গো নেই

দেশে ফের তীব্র গ্যাস সংকট, এলএনজি কার্গো নেই