`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

‘নামে বিজ্ঞান আছে’ ভেবে ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
‘নামে বিজ্ঞান আছে’ ভেবে ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728







দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী রাফিয়াত রশিদ মিথিলা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স করেছেন। তবে বিষয়টি বেছে নেওয়ার পেছনের গল্প বেশ ভিন্ন। সম্প্রতি একটি পডকাস্টে নিজের উচ্চশিক্ষার বিষয় নির্বাচনের সেই অজানা গল্প জানিয়েছেন তিনি।


মিথিলা জানান, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করার পর সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনার সিদ্ধান্ত নেন। ছোটবেলায় মায়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে যাতায়াতের স্মৃতি থেকেই বিশ্ববিদ্যালয়টির প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয়েছিল তার।


তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে কলাভবনেই পড়বেন—এমন একটি ধারণা ছিল তার। কিন্তু সেখানে গিয়ে পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ও ইকোনমিক্সসহ বিভিন্ন বিষয়ের নাম শুনলেও কোনটি বেছে নেবেন, তা বুঝতে পারছিলেন না।


মিথিলা বলেন, পরিবারের মধ্যে তিনিই ছিলেন প্রথম প্রজন্মের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ফলে কোন বিষয় বেছে নেওয়া উচিত, সে বিষয়ে পরামর্শ দেওয়ার মতো অভিজ্ঞ কেউও ছিলেন না।


শেষ পর্যন্ত ভর্তি সাক্ষাৎকারে তাকে রাষ্ট্রবিজ্ঞান নেওয়ার কথা বলা হলে সেটিই বেছে নেন মিথিলা। তার ভাষায়, ‘তুমি রাষ্ট্রবিজ্ঞান না?’—এমন প্রশ্নের পর তিনি বিষয়টি নেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ, নামের মধ্যেই ‘বিজ্ঞান’ শব্দটি ছিল। পরে অবশ্য এই বিষয়েই অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
শেখ হাসিনা দেশে ফিরলে ‘ওয়েলকাম’, ন্যায়বিচার নিশ্চিত করা হব

শেখ হাসিনা দেশে ফিরলে ‘ওয়েলকাম’, ন্যায়বিচার নিশ্চিত করা হব