`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

৯৬৫ যাত্রী নিয়ে প্রথমবার কক্সবাজার পৌঁছাল ‘মহানগর এক্সপ্রেস’

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
৯৬৫ যাত্রী নিয়ে প্রথমবার কক্সবাজার পৌঁছাল ‘মহানগর এক্সপ্রেস’ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

রাজধানী ঢাকা থেকে ৯৬৫ জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো কক্সবাজার পৌঁছেছে ‘মহানগর এক্সপ্রেস’। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছায়। পরে ৮২৪ জন যাত্রী নিয়ে সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।


কক্সবাজার পৌঁছানোর পর ট্রেনের যাত্রীদের স্বাগত জানান স্টেশন কর্তৃপক্ষ। এর আগে সোমবার রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ঢাকা-কক্সবাজার বর্ধিত রুটে মহানগর এক্সপ্রেসের চলাচল উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় ট্রেনের টিকিট কালোবাজারি ও পাথর ছোড়ার মতো অপরাধ প্রতিরোধে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।


কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানান, সোমবার রাতে ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন স্টেশনে বিরতি দিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার পৌঁছায় ট্রেনটি। কক্সবাজারে যাত্রীদের অতিরিক্ত চাপ কমাতে ঢাকা-কক্সবাজার রুটে এই ট্রেনের চলাচল বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।


বাংলাদেশ রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে প্রতিদিন সকাল ৯টায় কক্সবাজার থেকে ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে ট্রেনটি। রোববার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ।


নতুন এই সেবার ফলে নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী এলাকার যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে ৮০ কোটি টাকার মাদক ধ্বংস করল সিজেএম আদালত

কক্সবাজারে ৮০ কোটি টাকার মাদক ধ্বংস করল সিজেএম আদালত