`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সারা দেশে দুই দিন বন্ধ থাকবে এলপিজির দোকান, সাত দফা দাবি ব্যবসায়ীদের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
সারা দেশে দুই দিন বন্ধ থাকবে এলপিজির দোকান, সাত দফা দাবি ব্যবসায়ীদের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কমিশন বৃদ্ধি, গ্যাসের সরবরাহ নিশ্চিত করা এবং প্রশাসনিক হয়রানি ও অযৌক্তিক জরিমানা বন্ধসহ সাত দফা দাবিতে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।


সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. সেলিম খান এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


এমন সময়ে এই ঘোষণা এলো, যখন বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ করছেন ক্রেতারা। গত ৪ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারে একই সিলিন্ডার কিনতে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিতে হচ্ছে।


ব্যবসায়ীদের দাবি, পাঁচ বছর আগে সিলিন্ডারপ্রতি ৫০ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল। এরপর জ্বালানি, পরিবহন, সিলিন্ডার ওঠানো-নামানো, গুদামভাড়া ও লাইসেন্স ফিসহ বিভিন্ন খরচ বেড়েছে। এসব ব্যয় বিবেচনায় কমিশন বাড়িয়ে সিলিন্ডারপ্রতি ১৫০ টাকা অথবা বিক্রয়মূল্যের ৭ শতাংশ নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।


সংগঠনটির অভিযোগ, বিইআরসি প্রতি মাসে একবার দাম নির্ধারণ করলেও কিছু কোম্পানি পাঁচ থেকে সাত দিন পর নিজেদের মতো করে দাম পরিবর্তন করে। এতে বাজারে অস্থিরতা তৈরি হয়। তাদের দাবি, মাসে একাধিকবার দাম সমন্বয় করতে হলে বিইআরসির ঘোষণার মাধ্যমে তা করতে হবে এবং কোম্পানির চালানে প্রকৃত মূল্য উল্লেখ করতে হবে।


সংবাদ সম্মেলনে সরবরাহসংকট ও ঋণপত্র বা এলসি খোলার জটিলতার কথাও তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। সেলিম খানের দাবি, ছয় থেকে সাতটি কোম্পানি ছাড়া বেশির ভাগ কোম্পানি গ্যাস সরবরাহ করতে পারছে না। ফলে সারা দেশে কয়েক লাখ খালি সিলিন্ডার পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে সরবরাহে অক্ষম কোম্পানিগুলোর সিলিন্ডারে পুনরায় গ্যাস ভরে বাজারে সরবরাহের ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।


ব্যবসায়ীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—পরিবেশকের গুদামে সিলিন্ডার পৌঁছে না দিলে ন্যায্য পরিবহনভাড়া দেওয়া, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও শুধু গাড়ির রেলিংয়ের কারণে সিলিন্ডারবাহী পিকআপ বা ট্রাকের বিরুদ্ধে মামলা না করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অযৌক্তিক জরিমানা বন্ধ করা।


অন্যদিকে, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) জানিয়েছে, দেশে এলপিজির আমদানি ও সরবরাহ পর্যাপ্ত রয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে সংগঠনটি।


এর আগে গত ৮ জানুয়ারি প্রশাসনিক অভিযান ও জরিমানার প্রতিবাদে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা। পরে বিইআরসির সঙ্গে বৈঠক ও দাবি পূরণের আশ্বাসে ওই দিন বিকেলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার রুটে একই ট্রেনে দুই দফা পাথর নিক্ষেপ, গুরুতর আহত য

কক্সবাজার রুটে একই ট্রেনে দুই দফা পাথর নিক্ষেপ, গুরুতর আহত য