`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুই

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুই ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল মাঠ থেকে ফেরার পথে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। ষষ্ঠবার গুলি করার সময় অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা। এ ঘটনায় তাঁর গাড়িচালকসহ দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেলে আসা তিন হামলাকারীর মধ্যে দুজন টাইগার শ্রফের বিএমডব্লিউ গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। চালক ফেরদৌস আহত হওয়ার পর টাইগার নিজেই গাড়ির চালকের আসনে বসে দ্রুত হাসপাতালে যান।


ঘটনার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয়ে অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি অডিও বার্তায় হামলার দায় স্বীকার করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতা এবং তাদের নির্দেশ অমান্য করার কারণে টাইগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ওই বার্তায় দাবি করা হয়। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।


ঘটনার পর মহারাষ্ট্র সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। মুম্বাই পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে এবং হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

কক্সবাজারে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা