`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, বিশেষ কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড এবং পরে পুলিশ সুপারের কার্যালয়ে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।


মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, পিপিএম (সেবা)। তিনি প্যারেডে অংশ নেওয়া পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন-আউট পরিদর্শন করেন। মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।


পুলিশ সদস্যদের দক্ষতা ও প্রস্তুতি যাচাই করে পুলিশ সুপার সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপারের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়।


সভায় ড্রেস রুলস যথাযথভাবে প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মানবিক আচরণের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


পরে সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক, হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচারসহ গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়।


দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন পুলিশ সুপার। পাশাপাশি গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে লাবণী সৈকতে বিশুদ্ধ পানির ব্

পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে লাবণী সৈকতে বিশুদ্ধ পানির ব্