`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে নতুন সেনা ক্যাম্প স্থাপনের স্থান পরিদর্শন করলেন এমপি শাহজাহান চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
টেকনাফে নতুন সেনা ক্যাম্প স্থাপনের স্থান পরিদর্শন করলেন এমপি শাহজাহান চৌধুরী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে পাহাড়কেন্দ্রিক অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নতুন সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার (১৬ অক্টোবর) হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এবং বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় প্রস্তাবিত সেনা ক্যাম্পের স্থান পরিদর্শন করা হয়।


পরিদর্শনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর বিএনপির সদস্যসচিব হাফেজ এনামুল হাসানসহ সেনাবাহিনীর কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে প্রস্তাবিত ক্যাম্পের জন্য নির্ধারিত স্থানগুলো ঘুরে দেখা হয়। সংশ্লিষ্টদের মতে, পাহাড়কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধপ্রবণ এলাকায় নিরাপত্তা জোরদার এবং স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। স্থানীয়দের প্রত্যাশা, সেনা ক্যাম্প স্থাপিত হলে টেকনাফের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।


সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় ও আগত পর্যটকদের নিরাপদ চলাচলের পরিবেশ তৈরির প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধ অস্ত্র, মাদক, মানবপাচার ও অপহরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সেনা ক্যাম্প স্থাপন জরুরি বলে মনে করেন তিনি।


এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রতি কক্সবাজার-৪ আসনের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান শাহজাহান চৌধুরী।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ